Showing posts with label ব্রেকিং নিউস. Show all posts
Showing posts with label ব্রেকিং নিউস. Show all posts
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আট, আহত ৪৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজনের মুত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী।
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম বাবনাতলা নামক স্থানে একই দিন বেলা ১২ টার দিকে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপর একজন মারা গেছেন।
নিহতরা হলেন, হাবিব হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৫৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭), সায়েম (২৫)। তাদের সবার বাড়ি মাদারীপুর সদর উপজেলা ও কালকিনি উপজেলার ভাঙ্গাব্রিজ, পান্তাপাড়া, খৈয়রভাঙ্গা এলাকায়। অপরদিকে রাজৈরের মোটর সাইকেলে দুর্ঘটনায় নিহতের নাম নাঈম বেপারী (২৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের চন্দ্রপাড়া মাহফিলে অংশ নেয়ার জন্য মঙ্গলবার বাড়ি থেকে চন্দ্রপাড়া যান মুসল্লিরা। বৃহস্পতিবার সকালে মাহফিল শেষে চন্দ্রপাড়া থেকে মাদারীপুর কালকিনির ভাঙ্গাবীজ এলাকায় সুবিন-নবীন নামের একটি লোকালবাসে করে বাড়ি ফিরছিলেন তারা।
ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
এ সময় ঘটনাস্থলে চারজন মারা যান। হাসপাতালে নেওয়ার পরে মারা যান আরো তিন জন। এ ঘটনায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ৪৫ জন যাত্রী। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহত ও নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে ভীড় করে এবং কান্নায় ভেঙে পড়েন। মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ স্থানীয় নেতা-কর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা নিহত ও আহতদের আত্মীয়-স্বজনদের সান্তনা দিয়ে শোক প্রকাশ করেন।
হাসপাতালে আসা নিহতের এক স্বজন বলেন, শুনেছি আমার ভাই মারা গেছে। তাই হাসপাতালে এসেছি। আনন্দ করতে করতে আমার ভাই চন্দ্রপাড়ায় পীরের বাড়ি গেল। আর ফিরল লাশ হয়ে। এই শোক কীভাবে সহ্য করব।
হাসপাতালে আসা স্থানীয় সুমন হোসেন, স্বপন মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক সাথে এতগুলো লাশ দেখে ভাষা হারিয়ে ফেলেছি। মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় সাতজন নিহত হলেও এর সংখ্যা বাড়তে পারে।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার বলেন, দুর্ঘটনায় এই পর্যন্ত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪৫ জনের মতো। নিহতের সংখ্যা বাড়তে পারে। আমরা আহতদের যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি। গুরুতর বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার আমগ্রাম বাবনাতলা নামক স্থানে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম বেপারী মারা যান। নাঈম মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকার ইব্রাহিম বেপারীর ছেলে এবং মাদারীপুর বিকাশের এসআর ছিলেন।
সকালে বিকাশের কাজের জন্য মোটরসাইকেল নিয়ে মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিলেন। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পোড়া ভবন থেকে বের করা হচ্ছে একের পর এক লাশ

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। আজ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। আর আহতের সংখ্যা ৭০ জন বলে জানা গেছে।
ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে লাগা ওই অগ্নিকাণ্ড সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে। এর পর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর এতেই বের হতে থাকে একের পর লাশ।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে রাত আটটার দিকে নিহতের সংখ্যা ১৯ ও আহতের সংখ্যা ৭০ বলে জানিয়েছে। দুপুর সাড়ে ১২ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলীর বক্তব্য থেকে নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
পুলিশ সূত্রে থেকে জানানো গেছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।
আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিট। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২.৫০ মিনিটে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে। ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের
ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন।
বিষয়টি কানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটারদের। সবাইকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তারকা পেসার রুবেল হোসেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঢাকা বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।
প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ, জানালা দিয়ে হাত বাড়িয়ে আকুতি

বানানীর এফআর ভবনে লাগা আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজনকে লাফ দিতে দেখা গেছে। এ সময় অনেককে জানালা দিয়েও হাত বাড়িয়ে উদ্ধারের আকুতি জানাতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে বনানীর ২২ তলা ভবনটি ভয়াবহ আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা ধরে আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়েই আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। বেলা ২টা নাগাদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছিল।
এদিকে আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবনটির বিভিন্ন তলা থেকে বের হতে দেখা যায়। উপায় না দেখে পরে কয়েকজন লাফ দেন। নিচে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করেন উপস্থিত লোকজন। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া কয়েকজনকে ভবনের আশপাশে থাকা তার ধরে নিচে নামার চেষ্টা করতে দেখা যায়। তবে তাদের কেউ কেউ নিচে পড়ে যান। ভবনের ওপরে আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।
ঘটনাস্থলে থাকা লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে রেস্তোরাঁ আছে। আছে অফিস। আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক লোকজন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন। পরে অন্য তলায়ও আগুন ছড়ায়। একপর্যায়ে পুরো ভবন আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে ঠিক কোন কোন তলায় আগুন ছড়িয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওই ভবনে কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন

রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়েই আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।
বেলা ২টা নাগাদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল বলে জানান যায়।
এফআর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। ভবনটি ২২ তলা বলে জানা গেছে।
ভবনে বিভিন্ন অফিস আছে। ঘটনাস্থলে থাকা লোকজনের ভাষ্য, আগুন লাগার সময় ভবনের ভেতর অনেক লোকজন ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভবনের সপ্তম বা অষ্টম তলায় আগুন লেগেছে বলে তাঁরা প্রথমে জানতে পারেন। পরে অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো ভবন আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। এতে ভবনটির কোন কোন তলায় আগুন ছড়িয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবন থেকে বের হতে লাফ দিতে দেখা গেছে। তাঁরা নিচে পড়ে যাওয়ার পর তাঁদের উদ্ধার করেন উপস্থিত লোকজন।
ভবনের ওপরে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।
ভবনের ওপরে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্যও জানা যায়নি।
আটকে পড়াদের উদ্ধারে অংশ নিল সেনাবাহিনী

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে আটকে পড়াদের উদ্ধার করতে অংশ অংশ নিয়েছেন সেনাবাহিনী সদস্য। ইতোমধ্যে বেশ কয়েকজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
আটকে পড়াদের এয়ার লিপ্টের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে। এছাড়াও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমান বাহিনীর হেলিকপ্টার। আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে এছাড়াও ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে অনেকে আটকা পড়েছেন। এদিকে ভেতর থেকে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে সিঁড়ি পাঠানোর কথা বার বার বলা হচ্ছে। বলা হচ্ছে আমাদের দয়া করে বিকল্প সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। আর না হলে আমরা মারা যাব।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য মানুষকে।
শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ নিষিদ্ধ করছে ফেসবুক

অবশেষে ‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ’ নিষিদ্ধ করছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। বুধবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে, ফেইসবুক ও ইনস্টাগ্রামে ‘শ্বেত জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদকে’ উসকে দেয়, এমন পোস্ট আটকে দেয়া হবে।
এছাড়া বিভিন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয় এমন কন্টেন্টের ফেসবুক পাতা ও গ্রুপ মুছে ফেলা হবে। এছাড়া নতুন করে এমন কন্টেন্টের পোস্টও কেউ যাতে ছড়াতে না পারে তার ব্যবস্থাও করবে ফেসবুক।
‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ’ নিষিদ্ধের ব্যাপারে ফেসবুক জানায়, এ বিসয়টি নিয়ে তারা সাধারন মানুষ ও বিশেষজ্ঞদের মতামত ও আলোচনা করেছেন। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট।
এতে ৫০ জন মুসল্লি নিহত হন। আহত হয় ৪০ জনের বেশি। হামলার পুরো ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করে টারান্ট। এরপর বিশ্বব্যাপী ওই হামলার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
এজন্য ব্যাপক তোপের মুখে পড়ে ফেসবুক। অবশ্য ফেসবুক দাবি করেছে ওই হামলার প্রায় ১৫ লাখ ভিডিও অপসারণ করেছে তারা।
শিগগিরই সংবাদ সম্মেলনে বিষয়গুলো 'পরিষ্কার' করবেন সালমা

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। তার সর্ম্পকে নতুন করে কিছু বলার নেই। লালনকন্যা খ্যাত এই শিল্পী সম্প্রতি বিয়ে করেন। কিন্তু বিয়ে নয় এবার স্বামীর আগের বিয়ের খবরে ফের আলোচনায় সালমা। কারণ এই দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। সেখানে মামলাটি দায়ের করেছিলেন প্রথম স্ত্রী পুষ্মীর মা দিলারা খানম। আর এই ঘটনার পর পরই প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন সালমা। যেহেতু এই মুহূর্তে সালমার স্বামী সাগর বিদেশে অবস্থান করছেন তাই সালমাকেই উত্তর দিতে হচ্ছে।
ইতোমধ্যে পক্ষে-বিপক্ষে নানা ধরনের গুঞ্জণও ভেসে বেড়াচ্ছে। এসব দিক বিবেচনা করে শিগগিরই একটি সংবাদ সম্মেলনে বিষয়গুলো পরিষ্কার করে তুলে ধরা হবে। আজ বুধবার বিকালে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন সালমা।
তিনি বলেন, আমার স্বামী (সাগর) সব সাংবাদিককে সালাম জানিয়েছেন। এছাড়া সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে তিনি (সাগর) জানান, সাংবাদিকরা তথ্য অনুযায়ী নিউজ করবে এটাই তাদের দায়িত্ব। তিনি এটাও বলেছেন, যেহেতু নিউজটি আমার এবং আমার সাবেক স্ত্রীকে কেন্দ্র করে সেহেতু বর্তমান স্ত্রীকে (সালমা) কেন জড়ানো হচ্ছে?
সালমা আরও বলেন, পুরো বিষয়টি জানার পর সাগর বলছে- আমার তার (পুষ্মী) সঙ্গে ডিভোর্স হয়ে যায় আরও এক বছর আগে তাহলে সে (পুষ্মী) কিভাবে এখনও আমার স্ত্রী থাকে?
সাগর বর্তমানে দেশের বাইরে, সেজন্য সকল কাগজপত্রসহ শিগগিরই সংবাদ সম্মেলনে খোলাসা করবেন বলেও জানান সালমা।
অপহরণ মামলার আসামি ভাইস চেয়ারম্যান প্রার্থী

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল হোসেন রিপন নামে এক প্রার্থী। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ইকবাল হোসেন রিপন এক কলেজছাত্রীকে অপহরণ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত প্রধান আসামি। তারপরও প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে নির্বাচনী সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের মেয়ে ও বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের ইংরেজি বিভাগের ওই ছাত্রীকে একই গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন দীর্ঘদিন যাবত উত্ত্যাক্ত করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা ছাড়েননি রিপন। এ অবস্থায় ২০১৮ সালের ৪ জুন রাত ৮টায় ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রিপনসহ ৭-৮ জন ওই ছাত্রীকে বাবার বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মাসুদ করিম লিটু বাদী হয়ে ওই রাতেই ইকবাল হোসেন রিপনকে প্রধান আসামি করে এজাহারভুক্ত চারজন এবং অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এজাহারভুক্ত অপর আসামি জামাল উদ্দিন ও ইউসুফ আলীকে গ্রেফতার করে।
অপহরণের ৯ ঘণ্টা পর ২০১৮ সালের ৫ জুন ভোর ৫টার দিকে ধুনট উপজেলার চিকাশী গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের বাড়ির পাশ থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুন্ড মামলাটি তদন্ত শেষে ইকবাল হোসেন রিপনসহ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার অন্যান্য আসামি জামিনে মুক্ত রয়েছে। কিন্ত মামলার প্রধান আসামি ইকবাল হোসেন রিপন আজও আদালত থেকে জামিন গ্রহণ করেননি। তারপরও অপহরণ ঘটনার পর থেকে ইকবাল হোসেন রিপন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
এদিক আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ইকবাল হোসেন রিপন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নামে গ্রেফতারি পরোয়ানা থাকার পরও সমর্থকদের সঙ্গে নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া নির্বাচনী শোডাউনসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। উপজেলার সর্বত্র তার ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন রিপন বলেন, সময়ের অভাবে জামিন নিতে পারিনি। নির্বাচন শেষ হলে জামিন নিয়ে নিব।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ইকবাল হোসেন রিপন একটি অপহরণ মামলার চার্জশিটভুক্ত আসামি এটা ঠিক। তবে সেই মামলায় জামিনে আছে কি-না সেটি আমার জানা নেই। থানার ওয়ারেন্ট আছে কি-না সেটিও আমি জানি না।
ধুনট উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, ইকবাল হোসেন রিপন পলাতক আসামি কি-না সেই তথ্য আমার জানা নেই। বিষয়টি থানা পুলিশ ভালো বলতে পারবে। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হবে।
লাখো শহীদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বলন

২৫ মার্চ কালরাত্রিতে বর্বর পাক হানাদার বাহিনীর হাতে শহীদদের স্মরণে বগুড়ায় আয়োজন করা হয়েছিল ব্যতিক্রমী আলোক প্রজ্বলন। ‘লাখো শহীদের স্মরণে লাখো প্রদীপ জ্বালো’ শিরোনামে এই অনুষ্ঠানে বগুড়া জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ের হাজারো জনতা অংশ নেয়।
বগুড়া জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলার পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
২৫ মার্চ সন্ধ্যা ৬টায় নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হন সবাই। এরপর সন্ধ্যা ৭টা থেকে ১০ মিনিট মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। শহরের মূল ভেন্যু ছিলো আলতাফুন নেছা খেলার মাঠ। সেখানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ ছাড়াও বগুড়া জিলা স্কুল মাঠ, সদর উপজেলা চত্বর, টিএমএসএস, শাজাহানপুর ও শেরপুর উপজেলা চত্বর, ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সারিয়াকান্দি পাবলিক মাঠ, শিবগঞ্জ গোল চত্বরের মুক্তিযোদ্ধা স্তম্ভ, শেখ সোনাতলা শেখ রাসেল স্টেডিয়াম, দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, আদমদিঘী আইপিজে স্কুল মাঠ, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ, কাহালু মডেল স্কুল মাঠসহ ১৪টি ভেন্যুতে একসঙ্গে লাখো প্রদীপ প্রজ্বলন করা হয়।
পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, ১ লাখ ৩০ হাজার মোমবাতি বিতরণ করা হয়। এ ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকেই মোমবাতি প্রজ্বলন করেছেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, পরিবহন মালিক শ্রমিক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে একই সময় শিবগঞ্জ উপজেলা সদরের গোল চত্বরের মুক্তিযোদ্ধা স্তম্ভে থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে লাখো শহীদের স্মরণে হাজারো জনতার অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির। এতে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মশিউর রহমান মন্ডল, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা পুলিশের ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক প্রমুখ।
অনলাইনে নিশ্চিত কাজের সুযোগ

নিজের একটি কম্পিউটার, কম্পিউটারে বেসিক নলেজ এবং কাজ শেখার আগ্রহ থাকলে অনলাইনে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে আমেরিকা-বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জবস রিকা ডটকম’। নারী-পুরুষ, শিক্ষিত বেকার, যারা পার্টটাইম কাজ খুঁজছেন এবং যারা চাকরির পাশাপাশি আরো কিছু আয় করতে চান তারা এখানে কাজ করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটি নিজেরা প্রশিক্ষণ দিয়ে এবং প্রয়োজনীয় সব সহযোগিতার মাধ্যমে নিশ্চিত আয়ের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে যেমন কাজ করার সুযোগ রয়েছে; একই সঙ্গে টিম তৈরি করেও কাজ করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি পাইলট প্রজেক্ট শুরু করেছে উত্তরাঞ্চলে। তবে দেশে বা দেশের বাইরে যে কোনো স্থান থেকে দলবদ্ধ হয়ে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য এখনই সুযোগ করে দেবে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে জবস রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীম আহমেদ বলেন, অনলাইনে ফ্রিল্যান্সিং করার আগ্রহ রয়েছে অনেকের। কিন্তু নির্দিষ্ট কাজের জন্য প্রপার স্কিল না থাকা, স্কিল থাকা সত্ত্বেও প্রতিযোগিতামূলক মার্কেটপ্লেসে কাজ না পাওয়াসহ আরও নানা কারণে সম্ভাবনাময় এ খাত থেকে অনেকেই কোনো ফলাফল পাচ্ছেন না। তাদের জন্য সু-সংবাদ হয়ে এসেছে ‘জবস রিকা ডটকম’।
আমরা কাজ শেখানো থেকে শুরু করে কাজ দেয়া এবং সফটওয়্যারসহ অন্যান্য সব সাপোর্ট দেয়ার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকেই নিশ্চিত ইনকামের সুযোগ করে দিচ্ছি। এছাড়া প্রপার সাপোর্ট নিশ্চিত করতে আমাদের রয়েছে নিজস্ব অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ও ইমেইল। এছাড়া এসএমএস প্রোমোশনের জন্য রয়েছে নিজস্ব সার্ভার, প্রশিক্ষণের জন্য রয়েছে বেসিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার এবং ২৪ ঘণ্টা সাপোর্ট নিশ্চিত করতে রয়েছে বিশেষ হাই-স্কিলড সাপোর্ট টিম। সময়ের চাহিদাকে সামনে রেখে আরও নতুন নতুন ফিচার ক্রমান্বয়ে সংযুক্ত হবে যা কাজের সামগ্রিক সিস্টেমকে আরো সহজ করবে এবং বৃহৎ আকারে কাজের সুযোগ তৈরি করবে। জবস রিকা সার্বিক কর্মকাণ্ড এগিয়ে নেয়ার মাধ্যমে বাংলাদেশে বৃহৎ আকারে কর্মসংস্থান তৈরির প্ল্যাটফর্ম হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের মূল কাজ : জবস রিকার মূল কাজ হল গ্লোবাল ডিজিটাল মার্কেটিং। এক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকার দেশগুলো মূল টার্গেটেড এরিয়া। এসব দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য এবং সেবা অনলাইন প্রক্রিয়ায় তাদের দেশের মানুষের কাছে পৌঁছে দেয়াই হল এ কাজের মূল লক্ষ্য।
একটি পূর্ণাঙ্গ ব্যবসা প্রক্রিয়ায় সেতুবন্ধন বা অ্যাড ফার্মের ভূমিকায় বিভিন্ন ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মীরা কাজ করে এবং যার যার যোগ্যতা অনুযায়ী ইনকাম করে। এ খাতে পণ্য এবং সেবা আনলিমিটেড; তাই কাজের সুযোগও অনেক বেশি। এছাড়া তুলনামূলক কম সময়ে এবং সহজে কাজ করে ধারাবাহিকভাবে আয় করার সুযোগ রয়েছে। এ খাতে কাজ প্রাপ্তির জন্য যা যা দরকার তার সব ব্যবস্থা করে দেবে জবস রিকা।
কাজ শিখতে কত দিন সময় লাগতে পারে : যাদের নিজেস্ব কম্পিউটার আছে এবং কম্পিউটারে বেসিক নলেজ আছে তারা এ প্রতিষ্ঠানেই কোর্স করে কাজ শিখতে পারবেন। বেসিক কাজ শেখা এবং ইনকাম শুরুর জন্য প্রাইমারি বেসিক কোর্স করতে অন্তত এক থেকে দুই মাস সময় ভালোভাবে শিখতে হবে। প্রাথমিক পর্যায়ে শেখার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে টার্গেটেড ট্রাফিক জেনারেশন প্রসেস এবং অফার প্রমোশন সিস্টেম।
এছাড়া ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স ধরে রাখতে প্রতিমাসেই নতুন কিছু বিষয় শিখতে হবে। শুরুর দিকে ফুলটাইম কাজ করতে পারলে ভালো; তবে শেখাপরবর্তী সময়ে দৈনিক ন্যূনতম ৫-৬ ঘণ্টা কাজ করার ইচ্ছা থাকতে হবে। কয়েকটি জেলায় অস্থায়ী ওয়ার্কশপে প্রশিক্ষণ নিয়ে অথবা অনলাইনভিত্তিক সরাসরি ক্লাসের মাধ্যমেও শেখার সুযোগ রয়েছে। কোর্সের মেয়াদ দুই মাস এবং কোর্স ফি দশ হাজার টাকা। এ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে https://jobsrica.com/ এই ঠিকানায়।
কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে কী হবে : যেহেতু অনলাইনভিত্তিক কাজ তাই অনেক কিছুই যে কোনো সময় আপডেট হতে পারে; তখন কাজের প্রসেসও কিছুটা আপডেট করতে হয়। এ বিষয়ে সঠিক গাইডলাইন দেয়ার জন্য জবস রিকার নিজস্ব রিসার্চ টিম রয়েছে, যারা লাইভ ক্লাসের মাধ্যমে এসব সমস্যার দ্রুত সমাধানে কাজ করে।
গ্রুপ করে কাজ করার সুযোগ আছে কি : অবশ্যই গ্রুপ করে কাজ করার সুযোগ রয়েছে। অন্যান্য কাজের ক্ষেত্রে নিজে গ্রুপ করে কাজ করতে গেলে সাধারণত দায়িত্বশীল ব্যক্তিকে কর্মীদের সব দায়িত্ব নিতে হয়।
কিন্তু জবস রিকার তত্ত্বাবধায়নে গ্রুপ করে কাজ করার সুবিধা হল কর্মীদের কাজ শেখান থেকে শুরু করে তাদের কাজ দেয়া, কাজের সমাধান দেয়া এবং পেমেন্ট প্রসেস করা সব দায়িত্ব নেবে জবস রিকা। শুধু গ্রুপ লিডার হিসেবে বেসিক কিছু দায়িত্ব পালন করেই ওই গ্রুপের রেগুলার কাজের বা ইনকামের ওপর ১০ শতাংশ ইন্সেন্টিভ কমিশন পাওয়ার সুযোগ রয়েছে। যার মাধ্যমে একেকজন টিমলিডারের প্রতি মাসে সহজেই হাজার ডলারের বেশি উপার্জনের সুযোগ পাবেন।
কাজের পেমেন্ট কীভাবে পাওয়া যাবে : বিদেশে কাজ করলেও যেহেতু জবস রিকার তত্ত্বাবধায়নে সব কাজ সম্পাদিত হবে, তাই বিদেশ থেকে আয় করা টাকা পাওয়ার ব্যাপারে কোনো টেনশন করতে হবে না। প্রতিষ্ঠানটিই প্রতি সপ্তাহে কাজের সব পেমেন্ট নিজ দায়িত্বে পরিশোধ করে থাকে।
সপ্তাহজুড়ে যে কাজ ও আয় হবে তার পেমেন্টগুলো প্রতি বুধবার কর্মীদের ব্যাংক একাউন্টে সরাসরি জমা হয়ে যায়। এছাড়া প্রপার সাপোর্ট নিশ্চিত করতে আমাদের রয়েছে নিজস্ব অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং ইমেইল ও এসএমএস প্রোমোশনের জন্য রয়েছে নিজস্ব সার্ভার। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে https://jobsrica.com/ এই ঠিকানায়।
উত্তাল সিলেট পরীক্ষা স্থগিত ক্লাস বর্জনসহ ৩ দিনের কর্মসূচি

সিলেট ব্যুরো : গত শনিবার সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর নামক এলাকায় বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় গতকাল উত্তাল ছিল সিলেট মহানগরী। খণ্ড খণ্ড মিছিল সহকারে সিকৃবির শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন পয়েন্টে মানববন্ধন করে। এরপর চালক ও হেলপারের সর্বোচ্চ শাস্তির দাবীতে নগরীর চৌহাট্টা পয়েন্টে বিশাল মানববন্ধন পালন করে। গোটা নগরীতে যানজট দেখা দেয়। এক সময় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের গাড়ীও আটকা পড়ে মানববন্ধের সামনে। এ সময় সাবেক মন্ত্রী সিকৃবির শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। সিকৃবির শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত ও ক্লাস বর্জন সহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে ৫ দফা দাবী উপস্থাপন করে।
জানা যায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মো. ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চৌহাট্টায় সড়ক অবরোধ করেন। রবিবার সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার চার দিকে শত শত গাড়ি আটকা পড়ে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার মামলা নয়, দুর্ঘটনার মামলাকে হত্যা মামলায় নিতে হবে। তিনদিনের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এ তিনদিন বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ওয়াসিমের হত্যার প্রতিবাদে বাসচালক ও হেল্পারকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকর, ঘাতক ‘উদার পরিবহন’ বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের দাবি জানান। এছাড়া নিরাপদ সড়কের দাবিতে তারা কোন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না বলে হুঁশিয়ারি দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা একই সময় ক্যাম্পাসে মানববন্ধন করে চালক ও হেলপারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।
শিক্ষার্থীদের পাঁচদফা
এদিকে সিকৃবি শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে ‘হত্যার’ প্রতিবাদে আন্দোলন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার তারা সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পাঁচদফা দাবি জানিয়ে অবরোধ তুলে নেন তারা।
শিক্ষার্থীদের পাঁচদফা দাবির মধ্যে আছে- অভিযুক্ত চালক ও হেলপারের ফাঁসি দ্রুত কার্যকর করা, উদার পরিবহরেন রোড পারমিট ও লাইসেন্স বাতিল করা, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে না দেয়া, অদক্ষ চালক দিয়ে গাড়ি না চালানো এবং সড়কে শিক্ষার্থীসহ সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, গত শনিবার বিকালে সিকৃবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আব্বাসসহ ১১ শিক্ষার্থী ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) ওঠেছিলেন। তারা হবিগঞ্জের নবীনগরের দেবপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই বাসযোগে তারা শেরপুর আসেন। অভিযোগ ওঠেছে, ভাড়া নিয়ে বাগবিতন্ডার জেরে শেরপুরে ওয়াসিমকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে চালক দ্রুত বাসটি চালিয়ে দেন ওয়াসিমের ওপর দিয়ে। এতে গুরুতর আহত তিনি। তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবার যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা

যুক্তরাষ্ট্রের একটি মসজিদে দুর্বৃত্তদের আগুন লাগানোর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার ভোর ৩টার দিকে দেশটির সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।নিউজিল্যান্ডে মসজিদে বর্বরোচিত হামলার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের মসজিদে এই হামলার ঘটনা ঘটলো। ফক্স নিউজ।
স্থানীয় মিডিয়ার খবরে আরও বলা হয়, হামলার পর মসজিদটি থেকে একটি চিরকুট উদ্ধার করে ক্যালিফোর্নিয়া পুলিশ। সেই চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন তারা। হামলার সময় মসজিদটির ভেতরে অন্তত সাতজন মুসল্লি ছিলেন। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে আগুনে মসজিদটির বাইরের অংশে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে হালকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিবৃতি দিয়েছেন ক্যালিফোর্নিয়া পুলিশ।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনার ১৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে পুলিশ ও জরুরি সেবা পৌঁছায়। এসময় মসজিদের ভেতরের মুসল্লি ও বাইরের কেউ হতাহত হননি।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই মসজিদের মুসল্লিরা অগ্নি নির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রেণে আনেন বলে জানান তারা।
উদ্ধারকৃত চিরকুট বিষয়ে ক্যালিফোর্নিয়া পুলিশের কর্মকর্তা ক্রিস লিক স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনএসডিকে বলেন, মসজিদের পার্কিং লটের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। এতে সম্প্রতি শ্বেতাঙ্গ জঙ্গি কর্তৃক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় ৫০ জনের নিহতের তথ্য উল্লেখ রয়েছে।
চিরকুটে লেখা আরও কিছু তথ্য বিষয়ে তদন্তের খাতিরে স্থানীয় গণমাধ্যমে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। ঘটনাটিকে হেট ক্রাইম হিসেবে ধরে তদন্তে নেমেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।
এছাড়া সন্দেহভাজন অগ্নিসংযোগকারীর ব্যাপারেও কোনো তথ্য প্রকাশ করেননি তদন্তকারী কর্মকর্তারা। আক্রান্ত মসজিদের নিয়মিত মুসল্লি ইউসুফ মিলার বলেন, নামাজ শেষে রাতে মসজিদে ৭ জন মুসিল্লি ঘুমিয়েছিলেন। ভোরের দিকে গোপনে এসে আগুন ধরিয়ে দিয়ে যায় দুবৃত্তরা।
এসময় কমপ্লেক্সের পার্কিং লটে একটি চিঠি পাওয়া যায়। যেখানে নিউজিল্যান্ডের ওই হামলা ঘটনার কথা উল্লেখ রয়েছে। এ ঘটনার বিবৃতি দিয়ে স্টাফ নিউজিল্যান্ড ও এবিসি৭ গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওই হামলা ঘটনায় মোটেই ভীত নন স্থানীয় মুসলিম সম্প্রদায়।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মসজিদের মুসল্লিরা বলেন, মসজিদে এসব হামলা চালিয়ে আমাদের নামাজ বন্ধ করা যাবে না। আমরা কখনই নামাজ বন্ধ করবো না। মসজিদে একত্রিত হওয়াও বন্ধ করবো না।
এসকনডিডোর এই মসজিদটি চার বছর আগে নির্মাণ করা হয়। ১ লাখ ৪৩ হাজার মানুষের এই শহরে অনেকেই মসজিদটিতে নামাজের জন্য আসেন।
উল্লেখ্য, এর আগেও দেশটিতে একাধিকবার মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটে।ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর দেশটিতে মুসলিম বিদ্বেষ এবং বর্ণ বিদ্বেষী প্রবণতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
বিমানে নতুন পরিচালক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন পরিচালক (প্রশাসন) নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউদ্দিন আহমেদকে প্রেষণে ওই পদে নিয়োগ দেয়া হয়েছে।
গত ৪ মাস ধরে ওই পদে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বপালন করে আসছেন বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের (বিএটিসি) প্রিন্সিপাল পার্থ কুমার পণ্ডিত।
সোমবার বিকালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউদ্দিন আহমেদ।
সূত্র জানায়, মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে টিকিট বিক্রি ও কার্গোতে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণের পর এই রদবদলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
নন এমপিও শিক্ষকদের কর্মসূচি স্থগিত

শিক্ষামন্ত্রীর দীপু মনির আশ্বাসের পর এমপিওভুক্তির দাবিতে চলা অবস্থান কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছেন নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
আজ রোববার বিকেলে দীপু মনি জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রীর সঙ্গে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের বৈঠকের ব্যবস্থা করবেন।
এমপিওর দাবিতে গত তিন দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষক-কর্মচারীরা। আজ বিকেলে সেখানে উপস্থিত হন শিক্ষামন্ত্রী দীপু মনি।
দীপু মনি দাবি মেনে নেওয়ার জন্য দেড় মাসের মতো সময় চান।
গত বছরও একই দাবিতে নন এমপিও শিক্ষকেরা আন্দোলন করেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির মনিটরিং সেল গঠন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীদের বিজয়ী করার জন্য ৫১ সদস্যের নির্বাচনী মনিটরিং সেল গঠন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।
আজ সকাল ১০টার দিকে নগরীর নাছিমন ভবনের দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চাকসু ভিপি মো. নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আবু তাহেরকে সদস্যসচিব করে গঠিত মনিটরিং সেলের অন্য সদস্যরা হলেন- সাবেক সহ-সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, নূর মুহাম্মদ, আজম খান, সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, ডা. খুরশিদ জামিল, মো. সেলিম চেয়ারম্যান, আবু আহমদ হাসনাত, মোস্তফা কামাল পাশা, সৈয়দ নাছির উদ্দিন, কাজী মো. ছালাউদ্দিন, মো. ছালাউদ্দিন চেয়ারম্যান, মাহবুব ছাফা, মো. জাকির হোসেন, মো. তোফাজ্জ্বল হোসেন, মো. ইউসুফ নিজামী, হাসান মো. জসিম উদ্দিন, মো. মোরছালিন, মো. সরওয়ার উদ্দিন সেলিম, মোবারক হোসেন কাঞ্চন, মো. জামসিদুর রহমান, মো. আব্দুর শুক্কুর মেম্বার, মো. জহুরুল আলম, এস এম ফারুক, রেজাউর নূর ছিদ্দিকী উজ্জ্বল, সৈয়দ মোস্তফা আলম মাসুম, অ্যাডভোকেট নাছিমা আক্তার, মো. মুরাদ চৌধুরী, এইচ এম নুরুল হুদা, মো. ফজলুল করিম চৌধুরী, মো. আলমগীর, গাজী মো. হানিফ, মো. আজিজ উল্লাহ, আনিস আক্তার টিটু প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম এ হালিম বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে দেশের কল্যাণ, জনগণের স্বার্থ সংরক্ষণে উত্তর জেলার আওতাধীন সাতটি সংসদীয় আসনে ২০-দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ধানের শীষ মার্কায় বিজয় সুনিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, মো. সেলিম চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমদ হাসনাত, বিএনপি নেতা জামসিদুল রহমান, অ্যাডভোকেট রেজাউর নূর ছিদ্দিকী উজ্জ্বল, সৈয়দ মোস্তফা আলম মাসুম, মো. নাছিরুল কবির মনির, গাজী মো. হানিফ, আনিস আকতার টিটু, মো. নুর নবী, মো. তারেক চৌধুরী প্রমুখ।
শুটিংয়ে আহত সালমান

পরিচালক আলি আব্বাস জাফরের আসন্ন সিনেমা 'ভারত' নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড সুপারস্টার সালমান খান। বর্তমানে ভারতের পাঞ্জাবে ছবিটির শুটিং চলছে।
আর সেখানে একটি 'ঝুকিঁপূর্ণ' দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হয়েছেন 'ভাইজান' খ্যাত এই তারকা। এই মুহূর্তে সালমান খানকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে সালমান খান কতখানি আঘাত পেয়েছেন তা জানা যায়নি। আপাতত ছবিটির শুটিং স্থগিত করা হয়েছে।
'ভারত' ছবিতে সালমান খানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া আরও রয়েছেন জ্যাকি শ্রফ, টাবু, নোরা ফতেহি, বরুণ ধাওয়ান। পাঞ্জাবের পর ছবিটির পরবর্তী শুটিং মাল্টায় হওয়ার কথা রয়েছে। সূত্র: টাইমস নাও
রোববারের মধ্যে না সরালে সোমবার থেকে ব্যবস্থা: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামীকালের (রোববার) মধ্যে ব্যানার, ফেস্টুন না সরালে সোমবার থেকে ব্যবস্থা নেয়া হবে।
খালেদা জিয়াকে নিয়ে মুখ খুললেন এসকে সিনহা

খালেদা জিয়ার মামলাকে একটি অমীমাংসিত বিষয় হিসেবে আখ্যায়িত করে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, অমীমাংসিত বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে পারি না।মঈনুদ্দিন নাসির নামে এক দর্শকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে প্রধান বিচারপতি কোনো বিচার পান না, সেখানে অন্য লোকদের অবস্থা কী হবে, সেটি স্রষ্টা ভালো জানেন।
শনিবার ওয়াশিংটন ডিসিতে তার আত্মজীবনীমূলক বই ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসির’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানেই তিনি এ আশ্রয় প্রার্থনা করেন।যুক্তরাষ্ট্রে নিজের রাজনৈতিক আশ্রয় চেয়ে সিনহা বলেন, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমি লন্ডনের হাউস অব কমনসে বক্তৃতা দেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি। জেনেভা ও ইউরোপীয় ইউনিয়ন থেকেও আমন্ত্রণ এসেছে। কিন্তু যেতে পারছি না।এ সময় উইলিয়াম বি মাইলাম বলেন, এটি একটি অরাজনৈতিক বৈঠক। আমি নিজেও অরাজনৈতিক। আমি এ বিচারককেও চিনি।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে রাজনৈতিক তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
এর এক বছরের মাথায় তিনি বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে বইটি লিখেছেন, যা নিয়ে বাংলাদেশের মতো প্রবাসে বাংলাদেশিদের মধ্যেও আলোচনা চলছে।বইতে সিনহা লিখেছেন- ২০১৭ সালে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক এক রায় দেয়ার পর বর্তমান সরকার আমাকে পদত্যাগ করতে এবং নির্বাসনে যেতে বাধ্য করেছে।
এর এক বছরের মাথায় তিনি বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে বইটি লিখেছেন, যা নিয়ে বাংলাদেশের মতো প্রবাসে বাংলাদেশিদের মধ্যেও আলোচনা চলছে।বইতে সিনহা লিখেছেন- ২০১৭ সালে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক এক রায় দেয়ার পর বর্তমান সরকার আমাকে পদত্যাগ করতে এবং নির্বাসনে যেতে বাধ্য করেছে।
সাবেক বিচারপতি জানান, তিনি যুক্তরাষ্ট্রে নিরাপদ বোধ করছেন না। তার ভাষ্য- আমি এত ভীত থাকি যে, আমি ২৪ ঘণ্টা বাসাতেই থাকি।সরকারি একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে তার বাসা সবসময় পর্যবেক্ষণ করে জানিয়ে তিনি বলেন, যারা আমার বাসায় যায় তাদের ছবি তোলা হয়।উৎসঃ যুগান্তর
খবরটি শেয়ার করুন
খবরটি শেয়ার করুন
